রাজধানীতে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

 
রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে ডেমরা স্টাফ রোড ও পূর্বাচলের ৩০০ ফিট রোডে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
 
রামপুরা থানা পুলিশ জানিয়েছে, ভোর চারটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৩৫) নিহত হন। তার পরিচয় জানা যায়নি।
 
অন্যদিকে র্যাব-১ জানিয়েছে, ভোরে রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট রোডে সন্ত্রাসীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে এক ‘ছিনতাইকারী’ নিহত হয়েছেন। র্যাবও তার পরিচয় জানাতে পারেনি।
 
ইত্তেফাক/এএম