বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ফের আন্দোলন

আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে রবিবার থেকে সারাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে আবারও আন্দোলনের হুশিয়ারি দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। 
 
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক  মানববন্ধনে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এই ঘোষণা দেন।
 
কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।’ এই মানববন্ধনের আয়োজন করে।
 
মানববন্ধনে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।শিক্ষার্থীরা প্রজ্ঞাপন জারির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
 
ইত্তেফাক/কেকে