ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর পক্ষে অভিনেতা ফেরদৌসের প্রচারণায় অংশ নেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে কনস্যুলার কর্প অব বাংলাদেশ (সিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানের আগে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফেরদৌস তার বন্ধুর জন্য প্রচারণায় গিয়েছিলেন। তবে সেটি দুঃখজনক। তিনি আরো বলেন, ভারতীয়রা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে, তাও আমার কাছে বেশি লাগল। প্রতিক্রিয়াটা একটু বেশি হয়ে গেছে। এ বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারত|