পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর) এলাকার সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার নৌকার সমর্থনে ৬ হাজার মোটরসাইকেলের একটি শোভাযাত্রা বের হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা নৌকার ছবি সংবলিত পতাকা বহন করে। শোভাযাত্রায় তিনটি উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও অসংখ্য সমর্থক স্বতস্ফুর্তভাবে যোগদান করে।
সকাল এগারোটায় শোভাযাত্রাটি ভাঙ্গুড়া থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হয়। এখানে বালুচর মাঠে চাটমোহর উপজেলার নেতা-কর্মীদের সমন্বয়ে প্রায় ছয় হাজার মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা বহরটি ফরিদপুর উপজেলার উদ্দেশ্যে রওনা হয়। বিকালে সেখানে ওয়াজি উদ্দিন মুক্তমঞ্চ প্রাঙ্গনে বিশাল জনসমাবেশে আলহাজ মকবুল হোসেন এমপি শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে জনগনের প্রতি আহবান জানিয়ে বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ।
ইত্তেফাক/নূহু