শপথ গ্রহণ করলেন মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০ টার আগে রাজধানী কুয়ালালামপুরের রাজ প্রাসাদে শপথ গ্রহণ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান সুলতান মোহাম্মদ। এ সময় মাহাথিরের পরনে ছিল দেশের ঐতিহ্যবাহী পোশাক।
 
যে দলের প্রধান হয়ে তিনি ২২ বছর ক্ষমতায় ছিলেন সেই দলের বিরুদ্ধে ভোটযুদ্ধে জয়লাভ করে প্রধানমন্ত্রী নাজিব রাজাককে পরাজিত করে ক্ষমতা গ্রহণ করলে মাহাথির।
 
ইত্তেফাক/নূহু