‘নোবেল পুরস্কার ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ’

ফের বিতর্কিত মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এতে বিপ্লব কুমার দেব বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের বিরোধিতা করে নোবেল পুরস্কার ত্যাগ করেছিলেন। উদয়পুরে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে এক বক্তব্যে এই মন্তব্য করেন বিপ্লব।
 
বাস্তবে রবীন্দ্রনাথ ঠাকুর পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এর আগেও বিভিন্ন সময়ে তিনি বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন।
 
ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী মহাভারত যুগে ইন্টারনেট এবং স্যাটেলাইট আবিষ্কৃত হয়েছে বলে মন্তব্য করেন। ১৯৯৭ সালে মিস ওয়ার্ল্ড হিসেবে ডায়ানা হেডেনের মুকুট বিজয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সর্বশেষ রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার ত্যাগ কারা নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্মদিলেন বিপ্লব।-দ্য ইকনোমিক টাইমস।
 
ইত্তেফাক/মোস্তাফিজ