তার বয়স মাত্র ৮ মাস। আর তাতেই মামাত ভাই তৈমুর আলি খানের পাশাপাশি ইনায়া নওমী খেমুও নেটিজেনদের কাছে কিছু কম পছন্দের নয়। মাঝে মধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয় ছোট্ট ইনায়ার ছবি। কখনও দাদা তৈমুরের সঙ্গে গাড়ি চালাতে দেখা যায়, কখনওবা সুইমিং পুলে বাবা কুণাল খেমুর সঙ্গে স্নান করতে দেখা যায় তাকে। মা সোহা আলি খানকেও মাঝে মধ্যেই ইনায়ার ছবি পোস্ট করতে দেখা যায়।
শনিবারই বাবা কুণাল খেমুর সঙ্গে ৮ মাসের মেয়ে ইনায়ার ছবি পোস্ট করেছেন সোহা আলি খান। যাতে দেখা যাচ্ছে ছোট্ট ইনায়াকে গিটার বাজানো শেখানোর চেষ্টায় রয়েছেন কুণাল। আর ইনায়াও কিছু না বুঝেই তার ছোট্ট ছোট্ট হাত গিটারে রেখেছে।
গত বছর অক্টোবরেই জন্ম হয় সোহা ও কুণালের মেয়ে ইনায়া নওমী খেমুর। ইনায়া শব্দের অর্থ ইশ্বরের উপহার। আর নবমীর দিন জন্ম হওয়ায় ইনায়ার সঙ্গে যোগ করা হয় নওমী শব্দটি। জিনিউজ।
ইত্তেফাক/রেজা