মন্ত্রিসভার গঠন নিয়ে মাহাথিরের জোটে দ্বন্দ্ব

 
মন্ত্রিসভার গঠন নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটে দ্বন্দ্ব শুরু হয়েছে। তার সঙ্গে কারাবন্দি নেতা আনোয়ার ইব্রাহিমের দলের মতবিরোধ চলছে বলে জানা গেছে। চার দলীয় এই জোটের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে।
 
তবে আনোয়ার ইব্রাহিম হাসপাতাল থেকে এক বার্তায় তার দল পিপলস জাস্টিস পার্টির নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, মাহাথিরের সরকার যেন স্থিতিশীল এবং শক্তিশালী হয়। মাহাথির মোহাম্মদও বিরোধের কথা স্বীকার করে বলেছেন, সবারই আশা থাকবে। এর সমাধানও হবে। মাহাথির শনিবার তার মন্ত্রিসভায় তিনজনকে নিয়োগ দিয়েছেন। এদের মধ্যে আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলও রয়েছেন।
 
এদিকে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্বজনদের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ নথিপত্র যাতে তিনি সরিয়ে ফেলতে না পারেন সেজন্য এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। এর আগে শনিবার নিজ দল এবং জোট থেকে পদত্যাগ করেন নাজিব।-রয়টার্স।
 
ইত্তেফাক/মোস্তাফিজ