ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির বিরুদ্ধেই আছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির বিরুদ্ধেই আছে।
 
‘খুলনা সিটি কর্পোরেশনের ভোট উৎসবমুখর পরিবেশে চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি প্রার্থী পরাজয়কে বিতর্কিত করতেই বিভিন্ন অভিযোগ করছেন।
 
আজ মঙ্গলবার কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে খুলনা সিটি নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থীর একটি মন্তব্যের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
 
তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির বিরুদ্ধেই আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে নয়।
 
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কৃষক লীগের সভাপতি মতিয়ার রহমান মজনুসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে