বৈশাখে প্রকাশিত হলো মাসিক ইকরিমিকরি

ইকরিমিকরি তিন বছরে পঞ্চাশটির বেশি শুধুমাত্র ছোটদের উপযোগী রঙিন বই বের করেছে। বইগুলো যে শুধু ছোটরাই পছন্দ করেছে তা নয়। বড়রাও খুব ভালোবেসে ফেলেছে। শিশুদের মানসিক বিকাশে সৃজনশীলতা চর্চার চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে? সেজন্য অংশগ্রহণমূলক একটি পত্রিকার কথা ভেবেছে ইকরিমিকরি। প্রতিমাসে যদি অনেক রকম ছবি, গল্প, ছড়া, কার্টুন, কমিকস, পাতায় পাতায় সৃজনশীল চর্চা, আর মজার সব কাণ্ডকারখানা ঘটানো যায় সবাই মিলে, মন্দ কি! এ রকম ভাবনা থেকে ইকরিমিকরি পত্রিকার জন্ম।

ইকরিমিকরি ছোটদের পত্রিকা। ভালো, মন্দ, ইচ্ছা, অনিচ্ছা, অভিযোগ, স্বপ্ন মন খুলে তারা শেয়ার করবে; গল্পে ছড়ায়, যেকোনো মাধ্যমে এঁকে, মন যা চায় তা বানিয়ে। অংশগ্রহণ করবে পত্রিকার পাতায় পাতায়। পড়ার চাপের বাইরে আনন্দের এক স্বপ্নরাজ্য গড়ে উঠবে তাদের। ৯৬ পৃষ্ঠার ইকরিমিকরি পাওয়া যাচ্ছে ১০০ টাকায়।