রাজধানীর একটি হোটেলে শনিবার ঢাকাস্থ কাজিরবাগ ইউনিয়ম ফোরাম (ঢাকাইফ) গঠন করা হয়। ফেনীর কাজীরবাগ ইউনিয়নের যে সকল বাসিন্দা ঢাকায় বসবাস করেন শুধুমাত্র তাদের নিয়েই এই ফোরামটি গঠিত করা হয়েছে।
ফোরামের মূল উদ্দেশ্য নিজ ইউনিয়নের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা প্রদান ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা। উক্ত ফোরামের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জহির উদ্দিন আলমগীর। তার সভাপতিত্বে একটি ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান নয়ন।
তার অধিনে ৬জন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয় যথাক্রমে আনোয়ারুল আলম ভূইয়া, জুলহাস উদ্দিন, ইশতিয়াক আহমেদ শাওন, মাঈন উদ্দিন রানা, মো. নুরুজ্জামান জাভেদ ও মনসুর আহমেদ। অন্যান্য সদস্যরা হচ্ছেন আলাউদ্দিন পাটোয়ারি, রবিউল আলম, জাহিদ হোসেন ভূইয়া, আবদুল ওয়াদুদ, রেহান উদ্দিন, এনামুল হক সৈকত, মহিম উদ্দিন পিন্টু, সামছুজ্জামান পবন, সাজিত কাউসার, সরোয়ার কবির শাকিল, তানবির আহমেদ এবং মনজুরুল ইসলাম প্রমুখ।
উক্ত সভার সভাপতি বিশিষ্ট শিল্পপতি জহির উদ্দিন আলমগীর বলেন, “আমরা যারা কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা ঢাকায় বসবাস করি তারা অনেকেই একে অপরকে ভালোভাবে চিনি না। তাই এই ফোরামের মাধ্যমে সবাই আরো খুব কাছাকাছি আসতে পারবো। একই সাথে একজন-আরেকজনের সুখে- দুঃখে পাশে দাঁড়াতে পারবো। তাছাড়া নিজ এলাকার সার্বিক উন্নয়নে সবাই মিলে সহযোগিতার হাত প্রসারিত করব”।
উক্ত ফোরামের নব-নির্বাচিত আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন বলেন “কাজিরবাগ ইউনিয়নের যে সকল বাসিন্দা ঢাকায় বসবাস করেন কর্মজীবী/ব্যবসায়ী যে কোন ব্যক্তি মাত্র ১০০০/- টাকা সদস্য ফি জমা দিয়ে উক্ত ফোরামের সদস্য হতে পারবেন। এবং সকলের নিজ নিজ উদ্যোগে পরিচিতজনদের উক্ত ফোরামের সদস্য হওয়ার ব্যাপারে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
ইত্তেফাক/আরকেজি