পপ সংগীত শুনে কোমা থেকে ফিরল রোগী...

তাইওয়ানের জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী জে ছোউ’র গান ভক্তরা দারুণ পছন্দ করে। ২০০০ সালে গানের জগতে পা রাখার পর থেকে তার অসংখ্য গান ভক্তদের মন ছুঁয়েছে। সামাজিক আন্দোলন থেকে শুরু করে অনেক ক্ষেত্রে ব্যাপক প্রভাব সৃষ্টি করতে পেরেছে তার গান। তার গানের শক্তি সম্পর্কে অনেকেই উঁচু ধারণা পোষণ করেন। কিন্তু জে ছোউ নিজেই হয়তো জানতেন না তার গানের অন্তর্নিহিত এই শক্তি। এবার তার একটি গান জাদুর মতো কাজ করেছে।

 

গত বছর নভেম্বরে কোমায় চলে যাওয়া ২৪ বছর বয়সী এক নারী জে ছোউ’র গান শুনে কোমা থেকে ফিরে এসেছেন! জে ছোউ’র গানের এমন শক্তি দেখে রীতিমতো বিস্মিত চিকিত্সকরাও। তারা বলেন, গত ছয় মাস ধরে ঐ নারীর চিকিত্সা করছি। কোন কিছুতেই কিছু হচ্ছিল না, কিন্তু জে ছোউ’র একটি গান টনিকের মতো কাজ করেছে। তার গান শুনে জেগে উঠেছেন ঐ নারী। জে ছোউ’র ভক্ত এক নার্সের মনে হয়েছিল তার একটি গান করলে কেমন হয়? এটা ভেবে তিনি ২০০৬ সালে সুপারডুপার হিট হওয়া জে ছোউ’র একটি গান গাইতে থাকেন। আর তাতেই বাজিমাত হয়ে যায়।-সাউথ চায়না মর্নিং পোস্ট