বাংলাভিশনে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘একঝাঁক মৃত জোনাকী’। মনসুর রহমান চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাখাওয়াত শিবলি। নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শম্পা রেজা, অপূর্ব, জাকিয়া বারি মম প্রমুখ।
আদিম যুগের মানুষ যদি বর্বর, নিষ্ঠুর, অসামাজিক হয়ে থাকে তবে সেই মানুষই এখন নাকি সভ্যতার ধারক-বাহক! আর এই সভ্যতা মানুষকে এতো সভ্য করেছে যে, মানুষ তার মানবিকতা হারিয়ে প্রায় যন্ত্রে পরিণত হয়েছে। এই শহরের মানুষগুলো যন্ত্রের তৈরি, যাদের অক্সিজেন লাগে না। কিন্তু বেঁচে থাকার জন্য অক্সিজেন খুবই দরকার। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
ইত্তেফাক/মোস্তাফিজ