রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন বলিউডে। রণবীরের সঙ্গে আলিয়াকে একসাথে দেখা গিয়েছে বহু জায়গায়। তবে সোনমের বিয়েতে দুই তারকার ঝকঝকে উপস্থিতি একাধিক জল্পনা তৈরি করেছিল। তবে কী এবার বসন্ত প্রকট!
আইফা অ্যাওর্ডসে একসঙ্গে মঞ্চে দেখা যেতে চলেছে রণবীর আলিয়াকে। সেখানে দুজনেই পারফর্ম করবেন। তার আগে অনুষ্ঠানের সংবাদ সম্মেলন হয় দিল্লিতে। আর সেখানেই রণবীরকে প্রশ্ন করা হয় আলিয়া সম্পর্কে।
রণবীর বলেন, আলিয়ার প্রতি এই মুহুর্তে তার ‘ক্রাশ’ রয়েছে। ঠিক যেমন একজন মেয়ের প্রতি একজন ছেলের অনুরাগ জন্মায়, ব্যাপারটা খনিকটা সেরকম! এভাবেই বিষয়টিকে বিশ্লেষণ করেন রণবীর। আর এর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে।
IMG0
এদিকে, আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চ রণবীর ছাড়াও মাতাতে চলেছেন শাহিদ কাপুর থেকে কার্তিক আরিয়ানরা। আগামী ২২ থেকে ২৪ জুন ব্যাংককের সিয়াম নিরামত থিয়েটারে আসর বসছে আইফার। সেখানে রণবীর আলিয়াকে একসঙ্গে দেখা যাওয়ার আগে থেকেই তাদের প্রেমের সম্পর্ক ঘিরে বেশ ধোঁয়া উঠেছে।
অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে রণবীর ও আলিয়াকে।
ইত্তেফাক/রেজা