রাজধানীতে মাদকসেবন ও বিক্রির দায়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার ভোর থেকে আজ শনিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, শনিবার ভোর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭ শত ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় সাড়ে ৪শ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা ও ৫টি ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআই