উত্তরায় ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রূপচাঁন (৩৪) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল শনিবার রাতে উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন ঢাকা-আশুলিয়া মহাসড়কের স্লুইসগেট নামক স্থানে এ ঘটনা ঘটে। 
 
নিহত রূপচাঁন পেশায় গাড়ি চালক। তার বাসা ১০ নম্বর সেক্টরসংলগ্ন ফুলবাড়িয়ায়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছায়। 
 
নিহতের স্বজনরা জানান, রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রূপচাঁনের নিথর দেহ পরে থাকতে দেখেন তারা। কে বা কারা কেন তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।
 
ইত্তেফাক/কেকে