রঙ্গরস

স্কুল ছুটির পর ছোট্ট মেয়েকে স্কুলের আঙিনায় নোটবুকের পাতা ছিঁড়ে ছড়াতে দেখে টিচার এসে জানতে চাইল সে কী করছে।

—ম্যাডাম, আমি এটা করছি যাতে ড্রাগন এসে আমাদের স্কুল আক্রমণ করতে না পারে।

—কিন্তু পৃথিবীতেই তো ড্রাগন নেই।

—তা হলে বোঝেন আমার পদ্ধতিটা কত উপকারী।

 

 

—হায় হায় এত সুন্দর দেখতে ছেলেটাকে তুই ছ্যাঁকা দিলি?

—আরে রাখ তোর চেহারা! আমি জীবনে ওর মতো বড় গর্দভ দেখিনি!

—কেন সে কী করেছে?

—সেদিন সিনেমা হলে গিয়ে আমাদের দুজনের চারটা টিকেট কেটে নিয়ে এল; বলে কি না একটা ঢোকার জন্য একটা বের হবার জন্য!!!