মহানগরীর টি-বাঁধ এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, হয়তো ওই যুবককে হত্যার পর পা বেধে তিন-চার দিন আগে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। মৃতের দেহ পচে ফুলে গেছে। হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে অন্য কোথাও হত্যা করে লাশ টি-বাঁধ এলাকায় ফেলা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’
বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুনঃ ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ৩ সন্তানের জনকের আত্মহত্যা
ওসি জানান, লাশের পরণে ছিল কালো ফুলপ্যান্ট ও সাদা ফুলহাতা শার্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে ৩-৪ দিন আগে হত্যার পর লাশ পদ্মায় ফেলা হয়েছে।
ইত্তেফাক/নূহু