ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে একটি বাস উল্টে অন্তত চারজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। সোমবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
জেলার দ্বারভাঙ্গা জেলার শঙ্কর লোহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রায় ৩০ জন আরোহী নিয়ে বাসটি বিরাউল থেকে দারভাঙ্গা যাচ্ছিল। দ্রুতগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।’
তিনি আরো বলেন, ঘটনাস্থলেই চার জন নিহত হয়। আহতদের একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এএম