বৈশাখী গান নিয়ে মেহরাব

দীর্ঘদিন পর কণ্ঠশিল্পী মেহরাবের নতুন কোনো গান রিলিজ হলো। গত ৩ এপ্রিল আরটিভির ইউটিউব চ্যানেল আরটিভি মিউজিকে রিলিজ হলো মেহরাবের নতুন মিউজিক ভিডিও ‘এলো রে বৈশাখ।’

ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ধাঁচের মিশ্রণে তৈরি হয়েছে গানটির সঙ্গীত ও ভিডিওটি। মিউজিক ভিডিওটি করা হয়েছে সম্পূর্ণ পারফর্মেন্স বেইজড।

মেহরাব নিজেকে যেভাবে শোগুলোয় উপস্থাপন করে থাকেন এই মিউজিক ভিডিওটিতেও মেহরাবকে পাওয়া যাবে ঠিক একইরূপে।

ভিডিওটি নির্মাণ করা হয়েছে পরিচালক প্রোস্টার হোসেন এবং ডিওপি রাসেল পারভেজের তত্ত্বাবধানে পাপেট হাউজ নামক প্রযোজনা সংস্থার দ্বারা। ভিডিওটিতে মেহরাবের ভাতিজা ওয়াসিউও কাজ করেছে। বৈশাখ নিয়ে এই নতুন গান প্রসঙ্গে মেহরাব বলেন, ‘আমি আমার প্যাটার্নের বাইরে কাজ করিনি। তবে এটি পুরোপুরি স্টেজ নম্বর এবং সারাবছর মঞ্চে দর্শকদের নিয়ে গাওয়ার উদ্দেশ্যেই এটি তৈরি করেছি। এরই ভেতরে শ্রোতাদের মাঝে বেশ ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি মঞ্চেও দারুণ সাড়া পাবো।’