তামাকজনিত রোগে স্বাস্থ্যখাতে ভর্তুকি প্রদান বন্ধ করা হোক

গত ২০১৭-১৮ অর্থবছরে তামাক খাত থেকে রাজস্ব আদায় করা হয়েছে ২২ হাজার ৮০০ কোটি টাকা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, ঐ অর্থবছরে তামাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যসেবা প্রদান তথা চিকিত্সার জন্য ব্যয় করা হয়েছে ৩০ হাজার ৫৭০ কোটি টাকা। অর্থাত্ সরকারকে এখানে ভর্তুকি দিতে হয়েছে ৭ হাজার ৭৭০ কোটি টাকা। তবে এই বিপুল পরিমাণ ভর্তুকি প্রদানে আমাদের প্রবল আপত্তি রয়েছে। আমরা (মোট জনসংখ্যার ৬৫ শতাংশ) যারা কোনো প্রকার তামাক সেবন করি না, তামাককে স্বাস্থ্যের জন্য অপূরণীয় ক্ষতি মনে করি এবং সর্বতোভাবে তামাকের বিরোধিতা করি—আমাদের পরিশোধিত করের অর্থ থেকে এই ভর্তুকি কেন প্রদান করা হয়? এটি  অযৌক্তিকই নয় বরং এর দ্বারা আমাদের ইচ্ছার বিরুদ্ধে তামাক সেবনকে উত্সহিত করা হয় এবং জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলা হয়। এ অবস্থায়, তামাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সা বাবদ পুরো অর্থ তামাক কোম্পানিগুলোর কাছ থেকে আদায়ের ব্যাপারে আগামী অর্থবছরে (২০১৯-২০) বাজেটে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

হাজী  মো. আলী বশির

৮৮/৮৯ আগাসাদেক রোড,

মাহবুব আলী

৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা