চাকরির নাম করে একশ্রেণির অসাধু লোক বেকার যুবকদের অনুভূতিকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে অর্থ। রাস্তার অলিগলিতে সস্তা বিজ্ঞপ্তির মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে এই প্রতারকগোষ্ঠী। আবেদন করিয়ে হাতিয়ে নেয় ইচ্ছেমতো টাকা-পয়সা, তারপর হঠাত্ উধাও! প্রশাসনের এ ব্যাপারে নজরদারি রাখা প্রয়োজন। অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান যেন চাকরির নাম করে কাউকে ঠকাতে না পারে, চাকরিপ্রত্যাশীদের যেন ভোগান্তি পোহাতে না হয়, এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা সময়ের দাবি।
সোহাগ মনি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়