অসুস্থ ফিলিস্তিনের প্রেসিডেন্টের স্বাস্থ্যের খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বিকাল সোয়া পাঁচটার দিকে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস-উইংসূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
 
উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রবিবার হাসপাতালে ভর্তি হন।
 
ইত্তেফাক/রেজা