যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৯। গতকাল বৃহস্পতিবার সকালে সমুদ্র সৈকতের সিগাল বিচ পয়েন্টে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফাইজুল কবির, মো. ওমর ফারুখ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মোমিনুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনূর্ধ্ব-১৫ বালক এবং বালিকাদের নিয়ে গড়া আটটি বিভাগের ১৬টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। শুক্রবার বিকেল ৪টায় বালক এবং বিকেল ৫টায় বালিকাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।