কানাডার টরন্টোস্থ মিসিসাগার একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বোমা বিস্ফোরণ হয়। এতে ১৫ ব্যক্তি আহত হয়েছেন। সাথে সাথে তাদের হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে গুরুতর তিন জনের অবস্থা আশংকাজনক।
খবরে প্রকাশ, দুই অজ্ঞাতনামা এবং সন্দেহভাজন ব্যক্তি নগরীর মিসিসাগার এই ইন্ডিয়ান বোম্বে ভ্যাল রেস্তোরাঁয় ঢোকে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের মধ্যে একজন বিস্ফোরক বহন করছিল এমনটি ধারণা করা হচ্ছে। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সাথে সাথে রেস্তোরাঁটি বন্ধ করে দেয়া হয় এবং তা পুলিশ পাহারায় রয়েছে!
IMG0
পুলিশ টুইটারে একটি ফটো পোস্ট করেছে, যেখানে দুটি ব্যক্তিকে একটি জিপ-আপ হুডিসহ দেখা যাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত, বিভিন্ন মিডিয়া এবং মিসিসাগায় খোঁজ খবর নিয়ে জানা গেছে, কেউ এই বোমা বিস্ফোরণের দাবি করেনি। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে।
ইত্তেফাক/এসএস