ঢাকাস্থ যশোর জেলার পেশাজীবীদের সম্মানে রাজধানীর মালঞ্চ চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকায় অধ্যায়নরত যশোরের শিক্ষার্থীদের সংগঠন ‘যশোর জেলা ছাত্র ফোরাম’ ঢাকা।
শুক্রবার আয়োজিত এ ইফতার মাহফিলে যশোর জেলা থেকে আগত ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
যশোর জেলা ছাত্র ফোরাম, ঢাকা এর সমন্বয়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের এ্যাডমিন মো. নওয়াজীস ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যশোরের কৃতি সন্তান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব আ.ন আহম্মদ আলী, দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ইনচার্জ এনামুল হক মনি, গোয়েন্দা বিভাগের মিডিয়া উইংয়ে কর্মরত ইকবাল হোসেন নয়ন, এ্যাথারটন গ্রুপের এক্সিকিউটিভ নজরুল ইসলাম, সময় টিভির স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ হাবিব, ডেইলি সান এর সাব এডিটর জাহিদ, অমৃতবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মিঠু মাসুদ।
এ সময় প্রধান বক্তা আ.ন. আহম্মদ আলী বলেন, ঢাকায় অবস্থানরত যশোরের শিক্ষার্থীদের সকল রকম সুবিধা নিশ্চিত করার জন্য এই সংগঠন। যে যার অবস্থানে থেকে আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করবো। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনকে এগিয়ে নিয়ে গেলে আমাদের অনেক সুবিধা হবে। দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে আমাদের সবার এক সঙ্গে কাজ করে এই সংগঠনকে বেগবান করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্র ফোরামের অন্যতম সংগঠক মিরাজুল ইসলাম রাজ, মাসুদ পারভেজ, সৈকত, আলমগীর হোসেন, হাসান ওয়ালী, তানভীর আহম্মেদ, রায়হান হোসেন আপু, মনিরুজ্জামান জীবন, ফয়জুল্লাহ হিলাল, রাকিব হাসান, বুলবুল হোসাইন, সৈয়দ সাদ, মাসুম রাজা, শাওন সাকিব, ফেরদৌস, ফারুকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, মিরপুর বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রী এবং যশোরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।