থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ২৮ জন আহত

থাইল্যান্ডের মধ্যাঞ্চলে দ্রুতগামী একটি বাস দশ চাকার অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ২৮ জন আহত হয়। শনিবার সকালে পিচহিট প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দেয়।
 
বাসটি ব্যাংকক থেকে উত্তর থাইল্যান্ডের পিটসানুলুক এলাকায় যাবার পথে ইস্পাত বহনকারী একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এসময় বাস ও ট্রাক উভয়েই সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ২৮ জন যাত্রী আহত হয় এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু