রিয়াজ আহমেদ বাবুর মায়ের কুলখানি

রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের নিজস্ব বাসভবনে ব্যাগপাকার্সের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ আহমেদ বাবুর মা জরিনা বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার বাদ আসর মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কুলখানির আনুষ্ঠানিকতা শেষ হয়। কুলখানিতে জরিনা বেগমের তিন ছেলে, মেয়েসহ নিকট আত্মীয় স্বজন ও প্রতিবেশীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা জরিনা বেগমকে নিয়ে স্মৃতিচারণমুলক বিভিন্ন আলোচনা করেন। 
 
উল্লেখ্য, গত বুধবার (২৩ মে) রাতে জাকির হোসেন রোডের বাসায় আকস্মিক অসুস্থ হয়ে পড়েন জরিনা বেগম। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি