বিডিএইচপিএ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (বিডিএইচপিএ)-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের আরজত পাড়ার একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
 
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিডিএইচপিএ-এর সভাপতি শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক ইউসুফ আল আজাদসহ সংগঠনটির নেতারা।
 
এ সময় বিডিএইচপিএ-এর সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, বাংলাদেশে ডেমেইন হোস্টিং প্রোভাইডার্সদের একমাত্র সংগঠন এটি। এই সংগঠনটি ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে অবদান রেখে চলছে। তিনি সংগঠনটির সকল নেতা, সদস্য এবং দেশবাসীর জন্য শুভকামনা জানান।
 
বিডিএইচপিএ-এর সাধারণ সম্পাদক ইউসুফ আল আজাদ বলেন, প্রতি বছর রমজানের শুরুতেই বিডিএইচপিএ ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এই বছর ইফতার মাহফিলের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ে।
 
ইফতারের আগে সংগঠনটির নেতারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তাদের ভূমিকা উল্লেখ করে নি‌জে‌দের মতামত তু‌লে ধরেন।
 
ইত্তেফাক/কেআই