গোপালগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা

নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ার লাটেঙ্গা গ্রামে দু’দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর বাংলা বছরের প্রথম মঙ্গল ও বুধবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস। আশ-পাশের কয়েকটি জেলার হাজার হাজার দর্শককে আনন্দ দিতে এ বছর সাতক্ষীরা, খুলনা, নড়াইল, যশোর, গোপালগঞ্জ ও মাদারীপুরের ২৮টি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় সাতক্ষীরার ওহাব শেখের ঘোড়া প্রথম, গোপালগঞ্জের সঞ্জয় জয়ধরের ঘোড়া দ্বিতীয় ও যশোরের হাজী ওসমান চৌধুরীর ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

বুধবার সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে রঙিন টেলিভিশন ও নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ লুত্ফর রহমান।