হাজারীবাগে মাদকবিরোধী অভিযানে আটক শতাধিক

 
রাজধানীর হাজারীবাগে মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের জানান, আজ রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হওয়া অভিযান চলে সাড়ে তিন ঘণ্টা।
 
IMG0
 
তিনি জানান, আটককৃতদের কেউ মাদকসেবী, কেউ ব্যবসায়ী, কেউবা সরবরাহকারী। যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
 
MG1
 
অভিযান শেষে মারুফ হোসেন সরদার বলেন, অভিযানকালে ৩০০ ইয়াবা ট্যাবলেট ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ ও কারখানা পাওয়া যায়।
 

ইত্তেফাক/এএম