পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রেখে নৌকা মার্কায় ভোট দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের জামানত হারাবে।
সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে রবিবার শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিতরণের আগে উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরনিজাম স্কুলকাম সাইক্লোন সেন্টার উদ্বোধন করেন তিনি।
তিনি আরও বলেন, মেঘনার ভাঙ্গন রক্ষায় ব্লকের কাজ চলছে। মনপুরাবাসীর প্রাণের দাবি নদী ভাঙ্গনের হাত থেকে মনপুরাকে রক্ষা করা হয়েছে। উপজেলায় সকল রাস্তা পাকাকরণের কাজ চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আজিজ ভূঁঞা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শাহজাহান, হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি