বেলকুচিতে মা ও মেয়ের লাশ উদ্ধার

বেলকুচিতে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া পশ্চিমপাড়া গ্রামে শোবার ঘরের বিছানা থেকে মেয়ে ও ঝুলন্ত অবস্থায় মায়ের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল কাদের মাষ্টারের স্ত্রী রোজিনা খাতুন (৩৬) ও তার মেয়ে কানিজ ফাতেমা (৮)।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে মেয়েকে হত্যার পর রোজিনা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।