ফেসবুকের সিইও হতে চান হিলারি ক্লিনটন

 
হিলারি ক্লিনটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট প্রার্থী হয়েছিলেন। এবার তিনি রাজনীতি ছেড়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের সিইও হতে চাইছেন। তিনি নিজেই জানিয়েছেন এই কথা। 
 
অ্যাটর্নি জেনারেল মাউরা হিলি প্রশ্ন করেছিলেন, কোন সংস্থার সিইও হতে চাইবেন? জবাবে হিলারি বলেছেন, ‘‌ফেসবুকের। কারণ এটা বিশ্বের সবচেয়ে বড় খবরের মাধ্যম। আমাদের দেশের বেশিরভাগ মানুষই ফেসবুকের মাধ্যমে খবর দেখেন। সেই খবর সত্যি হোক বা মিথ্যে।’ 
 
কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের জেরে সম্প্রতি ফেসবুকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক উদ্দেশে বিশ্বজুড়ে ৮৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস করে দেয়ার অভিযোগ উঠেছে। ফেসবুক এখন ফের মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে হিলারি ক্লিনটনের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তার গ্রহণযোগ্যতা রয়েছে বিশ্বব্যাপী। তাছাড়া স্বচ্ছ ভাবমূর্তি থাকায় এই পদের জন্য তিনি যথাযোগ্য প্রার্থী। এমনকী ফেসবুকের সিইও হিলারি ক্লিনটন হলে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চাপে পড়ে যাবেন। যেহেতু তিনি সবচেয়ে বেশি ফেসবুক নেটওয়ার্কিং সাইট ব্যবহার করেন। আজকাল
 
ইত্তেফাক/ইউবি