বিয়েতে হলভর্তি হাসির রহস্য ফাঁস করলেন মার্কেলের বান্ধবী

যুক্তরাজ্যের রাজপূত্র হ্যারি এবং রাজবধূ মেগান মার্কেলের বিয়ের দিন অতিথিরা হেসে উঠেছিল। কেন হেসে উঠেছিল তা নিয়েও আলোচনার কমতি নেই সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে বিয়েতে উপস্থিত বিশেষ অতিথিদের একজন সে রহস্য ভাঙলেন।
 
বৃটেনের রাজবধূ মেগান মার্কেলের দীর্ঘদিনের বন্ধু জেনিনা গাভাঙ্কার। বিয়েতে যে ৬শ ভাগ্যবান অতিথি উপস্থিত ছিলেন তাদের একজন তিনি।
 
বৃটেনের টাউন অ্যান্ড কান্ট্রি নামক একটি গণমাধ্যমে সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে বিয়ের দিন অতিথিরা সবাই কেন হাসছিলেন তার ব্যখ্যা দিয়েছেন তিনি।
IMG0
জেনিনা বলেন, 'বিয়ের দিন উইন্ডসর প্রাসাদের ভেতরে ৬শ এবং বাইরে ১২শ অতিথি উপস্থিত ছিলেন। বাইরে থাকা ১২শ অতিথির কথা ছিল আনন্দধ্বনী করার। আমরা ভিতরে যারা ছিলাম তারা মুচকি হাসছিলাম কারণ, বিয়ের সময় আনন্দধ্বনী করার কথা থাকলেও বাইরে থেকে কোনো আওয়াজ আসছিল না। তবে আমাদের সমবেত মুচকি হাসিই একসময় জোর হাসিতে পরিণত হয়। যা বাইরে গেলে বাইরের ১২শ অতিথি আনন্দধ্বনী করে ওঠে।'
 
ইত্তেফাক/নূহু