খুলনা বিভাগের সাত জেলার ৩৬ উপজেলার নবনিবার্চিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
খুলনার স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
এ সময় উপজেলা নিবার্চনে বিজয়ী চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও সরকারের নির্দেশনা অনুযায়ী কল্যাণকর উপজেলা গড়ে তোলার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।