বেড়ায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদ

বখাটেদের উত্পাতে অতিষ্ঠ হয়ে ও শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বেড়ার ধোবাখোলা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা রাস্তার পাশে প্রতিবাদ সমাবেশ করেছেন।

কর্মসূচিতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা অবিলম্বে দোষীর বিচার দাবি ও শিক্ষা প্রতিষ্ঠান বখাটে ও ইভটিজিংমুক্ত না করলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন। পরে প্রশাসনের ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে।