ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। আজ সোমবার সকালে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের জন্ম ময়মনসিংহ জেলার জামালপুরে ১৯৫৬ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন বাসস।