ইয়াবাসহ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী গ্রেফতার

বুধবার রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মাসুদ রানাকে ১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটক কারারক্ষী রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কর্মরত ও তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।

এ তথ্য নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগরীর বন্ধগেট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ইয়াবাসহ কারারক্ষী মাসুদ রানাকে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।