ফ্রান্সে গত এক বছরে ধূমপান ছেড়েছে দশ লাখ মানুষ

ফ্রান্সে গত এক বছরে অন্তত দশ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন বলে এক জরিপের তথ্যে উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, ২০১৬-১৭ সময়ে ধূমপান ছেড়েছে দশ লাখের মতো মানুষ। আর টিনএজার ও নিম্ন আয়ের মানুষদের মধ্যেই বিড়ি-সিগারেট খাওয়ার এ প্রবণতা বেশি কমছে।
 
জরিপে ওঠে এসেছে, ধূমপান কমিয়ে আনতে নেয়া নানা পদক্ষেপের কারণেই এমন সফলতা পাওয়া গেছে। সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের প্যাকেজিং, তামাকের বিকল্প খুঁজে পাওয়া, দাম বাড়ানো ও প্রচারণার মতো বিষয়গুলোই এক্ষেত্রে বেশি ভূমিকা রেখেছে।
IMG0
জরিপ মতে ২০১৭ সালে ১৮ থেকে ৭৫ বছর বয়সী মানুষের ২৬ শতাংশই প্রতিদিন ধূমপান করেছে। অথচ এটি আগের বছর ছিলো ২৯ শতাংশের বেশি। এর ফলে ধূমপায়ীর সংখ্যা কমেছে প্রায় দশ লাখের মতো। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্যে বেশ উল্লসিত। এমনকি জাতীয়ভাবে পালিত হচ্ছে তামাক মুক্ত মাস।
IMG1
এক সমীক্ষায় দেখা যাচ্ছে, তামাক নিয়ন্ত্রণে নীতির পরেও বিশ্বব্যাপী ধূমপায়ীর সংখ্যা বেড়েছে। বিশ্বে প্রতি দশটি মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী ধূমপান। আর এর বেশিরভাগই হয় চারটি দেশে- চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু