প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার ইস্যু করে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার আগে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে মূলধন উত্তোলনের ক্ষেত্রে নতুন কিছু শর্ত আরোপ করার প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়েছে। ডিএসই যে কোনো কোম্পানির প্লেসমেন্টের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংস্থাটির প্রস্তাব অনুসারে, এটি হতে পারে পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ। বিএসইসিতে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এ সময় বিএসইসি ও ডিএসইর ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।