রাণীশংকৈলে দুইটি বিষ্ণু মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের মলানীদীঘি থেকে বৃহস্পতিবার বিকেলে দুইটি পাথররের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস কর্তৃক ওই দীঘি খনন কালে সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহিরুল ইসলাম পুলিশের সহায়তায় মূর্তি দুটি উদ্ধার করেন।

একটি মূর্তির উচ্চতা ৪ ফুট, প্রস্থ ১.০৭ ইঞ্চি, ওজন ১০৩ কেজি ৭০০ গ্রাম। অপর মূর্তিটির উচ্চতা ১ ফুট ৬ ইঞ্চি, প্রস্থ ১ ফুট, ওজন ১৩ কেজি ৪৫০ গ্রাম। 

আরও পড়ুন: রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ইয়াবাসহ গ্রেফতার

এর সঙ্গে একটি মূর্তির খ- পাওয়া যায়। যার উচ্চতা ৬ ইঞ্চি, প্রস্থ ৫ ইঞ্চি, ওজন ১ কেজি ১৬০ গ্রাম। উদ্ধার করা মূর্তি গুলো জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষণ করা হবে মর্মে সহ কমিশনার (ভূমি) জানান। 

ইত্তেফাক/অনি