ছেলে কোলে নিয়ে ছবি তুলেও সমালোচনায় ইভাঙ্কা ট্রাম্প

ছোট ছেলে থিওডোরকে কোলে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করে বেশ সমালোচনায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। সমালোচকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে সীমান্তে বাবা-মায়ের কাছ থেকে শরণার্থী শিশুদের কেড়ে নেয়া হচ্ছে। আর ঠিক সেই সময়ই কোল-ছাড়া হওয়ার ভয় না থাকায় ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইভাঙ্কা আদরে ভরিয়ে দিচ্ছেন তার নিজের সন্তানকে।
 
চলতি মাসে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে আরো কড়া নীতি ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। যে নীতিতে, বেআইনিভাবে সীমান্ত পার হলেই ধরা পড়া মাত্র গ্রেফতার করা হবে অনুপ্রবেশকারীদের। সঙ্গে ছোট শিশু থাকলেও এর অন্যথা হবে না। ইভাঙ্কা নিজে তার বাবার অন্যতম উপদেষ্টা। ফলে স্বাভাবিকভাবেই সমালোচনা ধেয়ে এসেছে তার দিকেও।
IMG0
ইভাঙ্কাকে বিঁধে টুইট করেছেন কৌতুকাভিনেতা প্যাটন অসওয়াল্ট, ‘এটাই তো আপনার সন্তানকে আদর করার সেরা সময়। আপনি তো জানেন, ও আপনার হাতের ছায়ায় নিরাপদে রয়েছে।’ এক মায়ের আবার আর্জি, ‘আপনি তিন সন্তানের মা। আমিও তাই। কল্পনা করুন তো কেউ আপনার আদরের সন্তানকে কেড়ে নিচ্ছে। আপনি তাদের আর কোনোদিনও দেখতে পাবেন না। আপনার বাবার নেয়া সিদ্ধান্তের ফলে এ রকমই হচ্ছে। কিছু করুন।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু