ভারতে মুসলিমকে বাঁচিয়ে তোপের মুখে সেই পুলিশ কর্মকর্তা

ভারতে হিন্দু ধর্মাবলম্বী কিছু মানুষের পিটুনি থেকে মুসলিম পুরুষকে বাঁচানোয় হত্যার হুমকিতে ভারতের সেই পুলিশ কর্মকর্তা। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডের পুলিশ কর্মকর্তা গগনদীপ সিং যখন এক মুসলিমকে উন্মত্ত হিন্দু জনতার কবল থেকে উদ্ধার করেন, তখন সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
 
এটি তাকে রাতারাতি খ্যাতিও এনে দিয়েছিল। সেই মুসলিম পুরুষ তার হিন্দু বান্ধবীকে নিয়ে যখন একটি মন্দিরে যান, তখন তার ওপর হামলা চালানো হয়েছিল। মন্দিরের হিন্দু জনতা তাকে ঘিরে ফেলে এবং মারধর করার চেষ্টা চালায় এই বলে যে, সে ‘লাভ জিহাদ’ এর চেষ্টা করছে।
 
প্রথমে প্রশংসা পেলেও গগনদীপ সিং এখন উল্টোদিক থেকে সমালোচনার সম্মুখীন হচ্ছেন। তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে আপাতত গগনদীপকে ছুটিতে পাঠানো হয়েছে। অনেক রাজনীতিক এমনকী সেদিন উন্মত্ত জনতা যে আচরণ করেছে, তারও সাফাই গাইতে শুরু করেছে।-বিবিসি বাংলা