প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। শনিবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও সবার সেরা বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ১ কাজী নিশাত রসূল আজ বৃহস্পতিবার দুপুরে ফোনে আমাকে এ সফরসূচীর কথা জানান।' প্রধানমন্ত্রী এ দিন দুপুর ১২ টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান করবেন বলেও জানান জেলা প্রশাসক।
প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার সকলের সহযোগিতা কামনা করেন।
ইত্তেফাক/নূহু