মার্কিন বাণিজ্য হুমকি মোকাবেলায় নিজেদের স্বার্থ রক্ষার অঙ্গীকার চীনের

চীন হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি বাণিজ্য যুদ্ধ শুরু করে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। গতকাল বুধবার দেশটি জানায়, যে কোনোভাবেই হোক না কেন দেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় কাজ করবে বেইজিং সরকার। খবর রয়টার্সের।
 
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হো চুনিয়াং বলেন, প্রয়োজন হলে আমরা কঠোর পদক্ষেপ নেব। ২ জুন থেকে ৪ জুন বেইজিং সফর করবেন মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস।
 
এর আগেই চীনের পক্ষ থেকে হুমকি আসলো। মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানায়, জুনে চীনের পণ্য আমদানিতে নতুন করে শুল্ক আরোপ করা হবে যার আর্থিক মূল্য ৫০ বিলিয়ন ডলার। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু