উত্তরার ৩ নম্বর সেক্টরের একমাত্র খেলার মাঠটি কল্যাণ সমিতির কাছে হস্তান্তর অথবা সিটি করপোরেশনকে বুঝিয়ে দিতে রাজউকের কাছে দাবি জানিয়ে উত্তরা ৩নং সেক্টর কল্যাণ সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় সমিতির সভাপতি এফ আর চৌধুরী দীপু লিখিত বক্তব্যে বলেন, উত্তরার প্রত্যেকটি সেক্টরের খেলার মাঠের ব্যবস্থাপনায় রয়েছে নিজ নিজ সেক্টর কল্যাণ সমিতি। কিন্তু ৩ নম্বর সেক্টর তার ব্যতিক্রম। রাজউক থেকে সমিতি মাঠের ব্যবস্থাপনার অনুমোদন পেলেও দখল বুঝে পায়নি। বহিরাগত লোকজন সেখানে আড্ডা দিয়ে পরিবেশ নষ্ট করছে। এছাড়া বিভিন্ন অনিয়ম চলছে। এসময় সমিতির নেতা এস এম মজিবুর রহমান, নজরুল ইসলাম ভুঁইয়া, মাহবুবসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি