যুক্তরাজ্যে প্রিন্স উইলিয়ামের চার বছরের শিশু সন্তান প্রিন্স জর্জের ওপর হামলার ষড়যন্ত্রের স্বীকারোক্তি দিয়েছেন ইসলামিক স্টেটের (আইএস) এক সমর্থক। তার নাম হাসনাইন রশিদ। প্রায় দু’সপ্তাহ ধরে তার বিচারের শুনানি চলছে।
গতকাল বৃহস্পতিবার তিনি দোষ স্বীকার করেন। আগামী ২৮ জুন তার সাজা ঘোষণা করা হবে।
ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স জর্জ গত বছর অক্টোবরে দক্ষিণ-পশ্চিম লন্ডনের থমাস স্কুলে ভর্তি হওয়ার পরই তাকে হত্যার টার্গেট করার আহ্বান জানিয়েছিল রশিদ।-সিএনএন।
ইত্তেফাক/মোস্তাফিজ