পবিত্র রমজান মাসে পরিবার এবং বন্ধুদের নিয়ে বাইরে একটি মোহনীয় রাত উপভোগ করুন ভিস প্রেজেন্টস কুকআপস নাইট বাজারে। শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১২ টা পর্যন্ত ধানমন্ডির মিডাস সেন্টারে চলবে এই আয়োজন।
দ্বিতীয়বারের মত এই বার্ষিক আয়োজন করছে বাংলাদেশের ঘরে তৈরি খাবারের বৃহত্তম বাজার কুকআপস। মধ্যপ্রাচ্যে থেকে অনুপ্রাণিত হয়ে কুক আপস তাদের ঘরোয়া রাঁধুনিদের মজাদার খাবার এবং অনন্য কারুশিল্প আর সমাজের বিভিন্ন উদ্যোক্তাদের দ্রব্যাদি এই মিলনমেলা সাজিয়েছে, যেন ক্রেতারা এসে মজাদার খাবারের সাথে ঈদের কেনাকাটা করে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে পারেন।
কুকআপসের সিইও নামিরা হোসেন বলেন, এই অনুষ্ঠানে ভিম এর সাথে পার্টনার হতে পেরে আমরা খুবই উৎসাহিত। কারন দুইটি কম্পানিই নারীদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করে তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য কাজ করে। ভিম নারীদের দৈনিক ঘরের কাজ সহজ করে তোলে যাতে থালা-বাসন মাজার পেছনে মেয়েদের সময় কম দিতে হয়। আমরা নারীদের আত্মপ্রকাশ এবং আর্থিক স্বচ্ছলতার পথ খুলে দিতে চাই।
আন্তর্জাতিক ই-বানিজ্য প্রচারের মাধ্যম দারাজ সহযোগি হিসেবে থাকছেন। রেডিও পারটনার রেডিও ঢোল, ৯৪.০ এফ এম। ধানমন্ডি ২৭ নম্বর রোডে অবস্থিত মিডাস সেন্টার চারুকলা এবং উদ্যোক্তাদের প্রচারে সহায়তা করে। দর্শনার্থীদের যাতায়াতের জন্য সুবিধাজনক।
প্রসঙ্গত, কুকআপস ঘরোয়া খাবার কেনা- বেচার জন্য একটি অনলাইন মাধ্যম। ২০১৬ সালের জুলাই মাসে যাত্রা শুরু করেছিল পরিবার এবং বন্ধুদের তৈরি ঘরের খাবার বিক্রি করে।
ইত্তেফাক/রেজা