মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ৬ ট্রাফিক পুলিশ নিহত

 
মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ৬ ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সালামানকা শহরে এ ঘটনা ঘটে।
 
দেশটির সংবাদমাধ্যম টেলিভিসা জানিয়েছে, তিন বন্দুকধারী নিরস্ত্র ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ছয় ট্রাফিক পুলিশ সদস্য নিহত হন। তবে হামলার কারণ তারা জানাতে পারেনি।
 
ইত্তেফাক/এএম